বঙ্গবন্ধুর জন্মদিন
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
মুুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার দিনব্যাপী সর্বসাধারণকে বিনামূল্যে চা পান করান চা-দোকানি বকুল দাস। মৌলভীবাজারের জুড়ী উপজেলা শহরের কলেজ রোডস্থ লন্ডন প্লাজার সামনে তার চায়ের দোকান। উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা, স্থানীয় নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত অভিভাবক সদস্য বকুল দাস বলেন, অর্থনৈতিক কারণে মানুষের সেবা করার সামর্থ্য নেই। তাই জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে একদিন সর্বসাধারণকে বিনামূল্যে চা খাওয়ানোর উদ্যোগ নেই।