মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে খাসজমি পেলেন ১ হাজার ৪টি ভূমিহীন পরিবার। এদিন উপজেলার পাঁচ গ্রাম ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়।
মঙ্গলবার মির্জাপুর উপজেলার মহেড়া, জামুর্কি ও লতিফপুর গ্রামে তিনটি অনুষ্ঠানের মাধ্যমে বরাদ্দকৃত ভূমিহীন পরিবারের মাঝে খাসজমির দলিল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মইনুল হক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মির্জাপুর উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নের ১ হাজার ৪টি ভূমিহীন অসহায় দরিদ্র পরিবারের তালিকা সংগ্রহ করে তাদের নামে খাসজমি বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া গোড়াকি, লঙ্গিন্দা, জগতভারড়া, চৌবাড়িয়া ও চান্দুলিয়া এই পাঁচ গ্রাম ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।