ইত্তেফাক রিপোর্ট
যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অনুষ্ঠানের শুরুতে গতকাল কমিশন চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কর্ম কমিশন ভবনে বেলুন উড়িয়ে দিবসটি উদ্যাপন করা হয়। কমিশন ভবন ও চত্বরে আলোকসজ্জা করা হয়। এই মহান দিবসকে স্মরণ করে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, জাতির পিতার জন্ম না হলে পৃথিবীতে বাংলাদেশ নামের এই জাতিরাষ্ট্রের জন্ম হত না।