ফজিলাতুন নেছা
ভোলা জেলার চরফ্যাসন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের চরআফজাল গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবিকা ফজিলাতুন নেছার আজ ২৬তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে তার রুহের মাগফিরাত কামনায় আজ বুধবার বাদ জোহর মরহুমার বড়ো ছেলে ড. মুহম্মদ ইসমাইল হোসেনের উত্তরার বাসভবন, বাদ আছর মেঝো ছেলে সাংবাদিক ইদ্রিস মাদ্রাজী ও ছোটো ছেলে ব্যাংক কর্মকর্তা ফজলুল করিম সিপনের উদ্যোগে মহাখালী দক্ষিণপাড়া জামে মসজিদে, জামাতা ইঞ্জিনিয়ার হযরত আলীর বরিশালের বাসভবন এবং মরহুমার নিজ গ্রামের বাড়ি চরআফজালে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।