কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানী) আসনে ১৪ দলের মনোনীত জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কার পক্ষে বুধবার সকালে পূজা উদযাপন পরিষদ ও সার্বজনীন শশ্মান কমিটির কাউখালী উপজেলা শাখার উদ্যোগে বন্দরে গণসংযোগ বের করা হয়। উপজেলা শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে মদনমোহন জিউর আখরাবাড়ি মাঠে এক পথসভায় মিলিত হয়। সেখানে পথসভায় বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ কাউখালী উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ সনজিত কুমার সাহা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দ্র শেখর দে, অধ্যক্ষ অলোক কর্মকার, তপন কুন্ডু, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি সুজন আইচ, বিমল তালুকদার, অনুপ কুন্ডু, পরিতোষ সমাদ্দার, রিপন পাটিকর প্রমুখ।
সভায় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে আধুনিক দক্ষিণ বাংলার রূপকার জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রতীক বাইসাইকেল মার্কায় দলমত নির্বিশেষে ভোট দিয়ে নির্বাচিত করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।