নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে প্রচারণা চলছে দিনে রাতে

নেত্রকোনা প্রতিনিধি ও পূর্বধলা সংবাদদাতা

নেত্রকোনা-৫ আসনের পূর্বধলা নৌকার প্রচার প্রচারণা এখন তুঙ্গে। এই আসনের নৌকার প্রার্থী দুই দুইবারের এমপি এবং বর্তমান এমপি ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক সকাল থেকে গভীর রাত পর্যন্ত তার সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

বিএনপির প্রার্থীর তেমন প্রচার-প্রচারণা নেই। এই আসনের নৌকার প্রার্থীর প্রচারণার সুবিধা হচ্ছে তিনি বর্তমান সংসদ সদস্য। এছাড়া এই আসনে সবচেয়ে মহিলারা প্রচার-প্রচারণা চালাচ্ছেন বেশি। তারা সকাল থেকে বের হয়ে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে লিফলেট বিতরণ করছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে মঙ্গলবার গোহালাকান্দা ইউনিয়নে  শ্যামগঞ্জ চাতালকল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী ফকিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি। নৌকার প্রার্থী ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক।

এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন বকুল, হাবিবুর রহমান রুক্কু, উপজেলা মহিলা  আওয়ামী লীগ সভাপতি হোসনে আরা বেগম লুত্ফা, সাবেক যুবলীগ সভাপতি মাসুদুল আলম, টিপু, নারী নেত্রী চিত্র সরকার, ফেরদৌস আলম এবং কামরুজ্জামান উজ্জল। উল্লেখ্য, এখানে বিএনপির প্রার্থী হচ্ছেন আবু তাহের তালুকদার।