দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাট ‘মান-অভিমান’। এই ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান এবং সংলাপ করেছেন সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসা, আরমান পারভেজ মুরাদ, তানিন তানহা, শেলী আহসান, সানজিদা মিলা, তেরেজা চৈতি, ইমিলা হক, জেবুন্নেসা সোবহান, সুজাত শিমুল, কাজী রাজু ও অশোক ব্যাপারী। বীথির চাকরির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে রাহাত ও তার বোনেরা। বীথিকে রিজাইন দিতে বলে ওরা। কিন্তু বীথির যুক্তি-তর্কের কাছে হার মানতে বাধ্য হয়, বীথি থেকে যায় চাকরিতে। অনিমারা ষড়যন্ত্র করতে থাকে যেভাবেই হোক বীথিকে অফিস থেকে তাড়াতে হবে।