বাংলা বানানের নিয়ম-কানুন

মো. কামরুল হাসান, সহকারী শিক্ষক

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

জাহানাবাদ সেনানিবাস, খুলনা।

শুদ্ধিকরণ (পর্ব ৮)

 

নিয়ম ৭ : ক্রিয়াপদে কখনও মূর্ধন্য-ণ হয় না।

যেমন : ধরেন, মারেন, করেন, পারেন ইত্যাদি।

নিয়ম ৮ : বিদেশি শব্দে কখনও মূর্ধন্য-ণ হয় না।

যেমন : কোরআন, জার্মান, ফরমান, ফার্নিচার, ক্লোরিন, ওয়ারেন্ট, প্যান্ট, বন্ড ইত্যাদি।

নিয়ম ৯ : কতকগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়।

যেমন :

চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ,

বেণ,ু বীণা, কঙ্কণ, কণিকা।

কল্যাণ, শোণিত, মণি,         

স্থাণু, গুণ, পুণ্য, বেণী,

ফণী, অণু,বিপণি, গণিকা।

আপণ, লাবণ্য, বাণী,         

নিপুণ, ভণিতা, পাণি,

গৌণ, কোণ, ভাণ, পণ, শাণ।

চিক্কণ, নিক্কণ, তূণ,             

কফণি, (কনুই) বণিক,

গণনা, পিণাক, পণ্য, বাণ।

ণত্ব বিধানজনিত কিছু অশুদ্ধ বাক্য শুদ্ধিকরণ

অশুদ্ধ : তিনি মধ্যাহ্নে এসে অপরাহ্নে চলে গেলেন।

শুদ্ধ : তিনি মধ্যাহ্নে এসে অপরাহে চলে গেলেন।

অশুদ্ধ : তিনি গনিতে খুবই দুর্বল।

শুদ্ধ : তিনি গণিতে খুবই দুর্বল।

অশুদ্ধ : তুমুল বর্ষনে খালবিল টইটম্বুর হয়ে গেছে ।

শুদ্ধ : তুমুল বর্ষণে খালবিল টইটম্বুর হয়ে গেছে।

অশুদ্ধ : প্রনাম করো গুরুজণে।

শুদ্ধ : প্রণাম করো গুরুজনে।

আগামী পর্বে ‘ষত্ব বিধান’-এর ওপর বিস্তারিত আলোচনা করা হবে।