ইত্তেফাক ডেস্ক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে শত শত নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
বেড়া (পাবনা): পাবনা জেলার সংসদীয় আসন-১ (বেড়া-সাঁথিয়া) এ বেড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মান্নান আওয়ামী লীগে যোগদান করেছেন। মঙ্গলবার তিনিসহ ছয় শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেন। বেড়া উপজেলার পায়না ঈদগাঁ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় এ যোগদান অনুষ্ঠিত হয়। জনসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী ও স্থানীয় সংসদ সদস্য এড. শাসসুল হক টুকু, বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেন, বেড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশীদ দুলালসহ উপজেলা ও পৌরসভার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
দুর্গাপুর (নেত্রকোনা): দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের প্রায় দুইশত বিএনপির নেতা-কর্মী মঙ্গলবার আওয়ামী লীগে যোগদান করেছেন। বিরিশিরি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউপি প্রাঙ্গণে এক নির্বাচনী জনসভায় নেতা-কর্মীরা যোগদান করেন। তাদেরকে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। যোগদানকৃত নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন আ. মোতালেব, মোকসেদ আলী, কামাল হোসেন, আ. রব, বিল্লাল হোসেন, মফিজ উদ্দিন, আ. ওয়াদুদসহ প্রায় দুইশত নেতা-কর্মী।
মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে বহুরিয়া ইউনিয়ন বিএনপি নেতা ও বহুরিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত দুই মেম্বারসহ অর্ধশত বিএনপির নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহাজোটের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে তারা আওয়ামী লীগে যোগদান করেছেন বলে নেতা-কর্মীরা জানিয়েছেন। এ উপলক্ষে মঙ্গবার বহুরিয়া এলাকায় যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হংকং শাখার আওয়ামী লীগের সভাপতি ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শিল্পপতি মো. আবুল কালাম আজাদ লিটন। এ সময় বিএনপি নেতা ও ইউপি মেম্বার মো. শাজাহান, ফজলুর রহমান এবং আনোয়ার হোসেন, সামান খান ও মেছের আলীসহ বিএনপির অর্ধশত নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
রৌমারী (কুড়িগ্রাম): রৌমারীতে বিএনপির দেড় শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। মঙ্গলবার সন্ধায় উপজেলার যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা যোগদান করেন। যাদুরচর ইউনিয়নের সহ-সভাপতি মো. রিয়াজুল হক, ওয়ার্ড সভাপতি সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম. সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন, মো. শহিজল ইসলাম, মো. আব্দুল খালেক, বোটবাবু, মো. আসাদ মিয়া, মো. পাপু মিয়া, মো. বাবু মিয়া, মো. সিরাজুল ইসলাম ও আ. রশিদ মিয়াসহ দেড়শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেন।
ধামইরহাট (নওগাঁ): ধামইরহাটে বিএনপির দুই হেভিওয়েট নেতা পৌরসভার প্যানেল মেয়র ইব্রাহীম হোসেন ও কাউন্সিলর আব্দুর রউফ আওয়ামী লীগে যোগদান করেন। মঙ্গলবার যোগদান শেষে নৌকা মার্কার ভোটের জন্য প্রচারে নামেন এই দুই বিএনপির নেতা। ধামইরহাট পৌর সদরে পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোলের সভাপতিত্বে প্রচারণায় এই দুই বিএনপির নেতা ব্যবসায়ীদের কাছে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেন।
কলমাকান্দা (নেত্রকোনা): কলমাকান্দায় বিএনপির তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বুধবার বিকালে উপজেলার নাজিরপুর আওয়ামী লীগ অফিস কার্যালয়ে ও সদর ইউনিয়নের ডোয়ারিয়াকোনা গ্রামে এই যোগদান অনুষ্ঠিত হয়। যোগদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, ক্যামিলিয়া মজুমদার, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ, অর্পিতা খানম সুমী, ইসলাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুল, ইসমাইল হোসেন সিরাজীর উপস্থিতিতে আওয়ামী লীগে যোগদান করেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন, মঞ্জুরুল হক মঞ্জু, আব্দুর কাদির, রফিকুল হক, আব্দুল হক, আব্দুর রহমান, মো. মোতালিব, সহিদুল ইসলাম, সাদিকুল ইসলাম আ. হাসিম, বাদসা মিয়াসহ তিন শতাধিক বিএনপির নেতাকর্মী।
আগৈলঝাড়া (বরিশাল): আগৈলঝাড়ায় দফায় দফায় বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করছে। আগৈলঝাড়া উপজেলা সদরের ফুল্লশ্রী ও অশোকসেন গ্রামের ফকির ও মোল্লা বংশের চার শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। মঙ্গলবার রাতে উপজেলা সদরে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে বরিশাল-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী জাতির পিতার ভাগ্নে আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপির হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেছেন।
অপরদিকে সোমবার বিকালে গৈলা ইউনিয়নের অশোকসেন বাজারে আওয়ামী লীগের নির্বাচনী উঠান বৈঠকে ৩নং ওয়ার্ড অশোকসেন গ্রামের তাজমীর মোল্লা, এনায়েত মোল্লা, খোরশেদ মোল্লা (মাস্টার), সহিদুল ইসলাম সেলিম মোল্লার নেতৃত্বে মোল্লা বংশের অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।