ছেলের লাশ উদ্ধার
ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা
ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে মুকবিল সিকদার নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সঙ্গে থাকা তার ছেলে সম্রাট মিয়ার লাশ উদ্ধার করেছে তার স্বজনরা। মঙ্গলবার বিকেলে পদ্মার মাঝখানের একটি বিচ্ছিন্ন চর থেকে সম্রাটের লাশ উদ্ধার করা হয়। সকালে তারা মাছ ধরতে গিয়েছিল। সম্রাট ৩৯ নং দুরারচর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে সখিপুর থানার (ওসি) এনাম হোসেন বলেন, পদ্মার চর থেকে একটি শিশুর লাশ উদ্ধার করে শরীয়তপুর মর্গে পাঠানো হয়েছে। এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।