রঙ্গরস

ডাক্তার বিধান চন্দ্র রায় এক দরিদ্র রোগীকে দেখতে গেলেন শহরতলির শেষ সীমানায়। গিয়ে দেখেন বাড়ির দরজার সাইনবোর্ডে লেখা ‘ডাক্তার অমল সাহা এইচএমভি প্রখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার’। ডাক্তার বিধান চন্দ্র দেখলেন রোগী খুবই দুস্থ। ডাক্তার তাকে দেখে প্রেসক্রিপশন দিলেন রোগীর স্ত্রীর হাতে। স্ত্রী ভিজিট দিতে গেলেই তিনি তা না নিয়েই গাড়িতে উঠে গেলেন। তখন ডাক্তারের সহকারী প্রশ্ন করল, স্যার আপনি ভিজিট নিলেন না যে?

—সেও তো একজন ডাক্তার। আমাদেরই সমব্যবসায়ী।

—তাতে কি সে তো একজন কোয়াক।

—ওই তো একই হলো আমরা রোগী মারি আর ওরা রোগী মারতে সাহায্য করে।