মুহম্মদ আনিসুল হক
১৯ মার্চ ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ৫ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ এবং ২৩ রজব ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-১৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :রবি ও নেপচুন। আপনার শুভ সংখ্যা :১ ও ৭। শুভ বার :রবি ও সোমবার। শুভ রত্ন :রুবি ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো থাকতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পেতে পারেন। ব্যাবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
ব্যাবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভবান হতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কোনো ঝামেলায় জড়ানো ঠিক হবে না। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সৃজনশীল কাজে সুফল পাবেন। সন্তানের সাফল্যে আনন্দবোধ করতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। মন ভালো থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে পছন্দের যানবাহন ক্রয় করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কাজকর্মে উত্সাহ বোধ করতে পারেন। আত্মীয়দের সাথে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকবে। ব্যাবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভবান হতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।