মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এ কে এম সাহিদ রেজা সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এজন্য ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপিসহ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের বিদায়ী চেয়ারম্যান এম আমানউল্লাহ, ব্যাংকের পরিচালক এ এস এম ফিরোজ আলম, মো. আব্দুল হান্নান, মোশাররফ হোসেন, এম এ খান বেলাল, ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার শহিদুল আহ্সান, উদ্যোক্তা এস এম আব্দুল মান্নান ও প্রকৌশলী মোহাম্মদ মনসুরুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। —প্রেস বিজ্ঞপ্তি