ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের বিস্তার ঘটায় আগামী ২০ মার্চের কর্মসূচি স্থগিত করেছে ১৪ দল। মুজিববর্ষ উপলক্ষ্যে ঐ দিন কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা ছিল। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি জানান, করোনা বিস্তারের কারণে কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কর্মসূচি জানানো হবে।