‘করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ভোলায় বিদেশ ফেরত আরো ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে নতুন তজুমদ্দিন ও দৌলতখানে উপজেলায় নতুন ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এনিয়ে মোট ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো। তাদের মধ্যে ভোলা সদরে ৫ জন, চরফ্যাশনে ৪ জন, তজুমদ্দিনে ৪ জন ও দৌলতখান উপজেলায় ১১ জন রয়েছে।
ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন, হোম কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিরা সবাই বিদেশ ফেরত। তাদের মধ্যে ৪ জনের জ্বর ও সর্দি কাশি রয়েছে, বাকিরা মোটামুটি স্বাভাবিক। তবে আমরা সবাইকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রেখেছি।
দৌলতখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনিসুর রহমান বলেন, দৌলতখানে গত ২৪ ঘণ্টায় সর্বমোট ১১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে'।
সিভিল সার্জন বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুত রয়েছে ভোলার স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে জেলা সদর হাসপাতালসহ প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮টি করে ওয়ার্ড (আইসোলেশন) রাখা হয়েছে। গঠন করা হয়েছে ৮টি মেডিকেল টিম। এছাড়াও ৮টি কন্ট্রোল রুম খোলা রয়েছে। প্রতিটি মেডিকেল টিমে একজন চিকিৎসকদের নেতৃত্বে গড়ে ৩-৫ জন কর্মী রাখা হয়েছে। এছাড়াও জরুরি প্রয়োজনে হটলাইন (০১৭১১-১৬৯২৬৫) চালু করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ