মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে --------------- পীযূষ বন্দ্যোপাধ্যায়

ভ্রাম্যমাণ প্রতিনিধি

সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুদ্ধাপরাধীদের দল। তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

গত মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের এইড ফাউন্ডেশন চত্বরে সম্প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সম্প্রীতি বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। 

ঝিনাইদহ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন, সম্প্রীতি বাংলাদেশ ঝিনাইদহের আহ্বায়ক এম.সাইফুল মাবুদ, সনাকের আহ্বায়ক এমএস শাহজালাল, পরিবেশবিদ মাসুদ আহমেদ সনজু, অ্যাড. আক্তারুজ্জামান, প্রেসক্লাব সভাপতি এম.রায়হান, প্রধান শিক্ষিকা জয়া রানী চন্দ, সাংস্কৃতিক নেতা রাজু আহমেদ মিজান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্প্রীতি বাংলাদেশ ঝিনাইদহের সদস্য সচিব একরামূল হক লিকু।

এতে উপস্থিত ছিলেন- কবি, সাহিত্যক, শিল্পী, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, পুরোহিত, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা, নারী নেত্রীসহ সমাজের গণমান্য ব্যক্তিবর্গ।