ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বিরুদ্ধে মানহানির মামলা তুলে নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। রাখাইনে মুসলিম নারীর নিহত হওয়াকে কেন্দ্র করে রয়টার্সের বিরুদ্ধে মানহানির মামলা করেছিল সেনাবাহিনী। গতকাল দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জ মিন তুন জানান, মিয়ানমারের প্রেস কাউন্সিলের অনুরোধ এবং মিডিয়ার সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক বজায় রাখতেই মামলাটি প্রত্যাহার করা হয়েছে।