চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু

চট্টগ্রামে সিটি নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ কাট্টলিতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রলীগ কর্মী তানভীর দক্ষিণ পাহাড়তলীর বর্তমান কাউন্সিলর মো. মোরশেদের সমর্থক ছিলেন। প্রতিপক্ষের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে দুই কাউন্সিলর প্রার্থী মোরশেদ ও মো. ইসমাইল এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বর্তমান কাউন্সিলর মোরশেদ আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এবার মনোনয়ন পেয়েছেন ইসমাইল। তবে দু’জনই নির্বাচন করছেন। প্রচারণা নিয়ে হঠাত্ করে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তানভীর গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।