অবিভক্ত বাংলার এমএলএ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশংসিত ‘সবুজ বাংলা’ পত্রিকার সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, ভাষা আন্দোলনের নির্যাতিত ভাষাসৈনিক নারায়ণগঞ্জের খান সাহেব এম ওসমান আলীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার তার নিজ বাসভবন নারায়ণগঞ্জের ‘বাইতুল আমান’ চাষাঢ়ায় এবং তার প্রতিষ্ঠিত জামালকান্দি ওসমানিয়া উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লায়, কোরআনখানি, মিলাদ মাহফিল, কাঙালিভোজ, বস্ত্র বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাদ জোহর উক্ত মাহফিলে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং জয়পুরহাট (বগুড়া) সাইয়েদীনা মোহাম্মাদুর রসুলুল্লাহ (স) দীনে মারকাদ এতিমখানা এবং মিরপুর নূরে মদীনা আজমেরী দরবার শরিফ এতিমখানায় কোরান খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।