নির্বাচনের টুকরো খবর

ডামুড্যায় আওয়ামী লীগের উঠান বৈঠক

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা মোঃ নুরুল ইসলাম খোকন গত মঙ্গলবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে ডামুড্যায় আওয়ামী লীগের পক্ষ থেকে উঠান বৈঠক করেন।  উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট নাট্যকার আলহাজ বেলায়েত হোসেন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী সাবেক এমপি আলহাজ নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন  মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোঃ সেলিম বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাস্টার কামালউদ্দিন আহম্মেদ, পৌরসভা মেয়র আলহাজ হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রাক্তন পৌরসভা মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, দারুল আমান ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন খান, প্রাক্তন চেয়ারম্যান মমিনুল হক মিন্টু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইমদাদুল হক ইনু বেপারী, উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মাস্টার মোক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোক্তার হোসেন কামাল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার লাভলীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকার পক্ষে আইনজীবীদের গণসংযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর-বিজয়নগর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির পক্ষে বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গত মঙ্গলবার দিনব্যাপী গণসংযোগ করেছেন জেলা জজ আদালতে কর্মরত আইনজীবীরা। আইনজীবীদের এ প্রচারণায় বিজয়নগর উপজেলায় ব্যাপক সাড়া পড়ে।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউল আলম লিটন, জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট এ এম ইউসুফ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানভীর ভূঞা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট সারোয়ার ই আলম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওসমান গণি-১, অ্যাডভোকেট দ্বীন ইসলাম, মোঃ আক্তার হোসেন, অ্যাডভোকেট আজাদ রকিব তুরান, অ্যাডভোকেট বশির আহম্মদ, অ্যাডভোকেট গাজীউর রহমান, অ্যাডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউসার, অ্যাডভোকেট  মো. আব্দুল হাই প্রমুখ।

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে দুইটি উঠান বৈঠক

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ ৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌকায় ভোট চেয়ে কোটালীপাড়ায় উঠান বৈঠক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে দীঘলিয়া সার্বজনীন কালীবাড়ি মন্দিরে সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস রাধাগঞ্জ ও সাদুল্লাহপুর ইউনিয়নের মহিলা ভোটারদের সঙ্গে উঠান বৈঠক করেন। তিনি  ভোটারদের বক্তব্য শুনে ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে গিয়ে উত্সবমুখর পরিবেশে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান।  এর আগে বিমল কৃষ্ণ বিশ্বাস ওই দুই ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে একই স্থানে উঠান বৈঠক করেন। এ বৈঠকে বিশিষ্ট শিল্পপতি ডা. সঞ্জয় বাড়ৈ জয়, আওয়ামী লীগ নেতা ডা. কালীদাস গাইন, পুষ্পলাল ঢালী, হরেন্দ্রনাথ মণ্ডল, হাবিবুর রহমান শেখসহ অনেকে বক্তব্য রাখেন। এসময় বিমল কৃষ্ণ বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার জন্য নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

ভূরুঙ্গামারীতে বিএনপির মিছিল ও পথসভা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রাম-১ নাগেশ্বরী-ভূরুঙ্গামারী আসনে বিএনপি’র নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি’র আয়োজনে সংসদ সদস্য প্রার্থী সাইফুর রহমান রানার নেতৃত্বে একটি বিশাল মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কিশলয় বিদ্যা নিকেতন মাঠে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি সভাপতি কাজী মোস্তফার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাইফুর রহমান রানা, সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদার, ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী নিজাম, যুবদল সম্পাদক মাহফুজার রহমান মামুন ব্যাপারী ও রহিছ উদ্দিন বাদশা প্রমুখ।

আগৈলঝাড়ায় হাসানাতের ভোট প্রার্থনা করে

জেলা স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পক্ষে গণসংযোগ করেছেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগ  নেতৃবৃন্দ। জেলা নেতৃবৃন্দ গতকাল বুধবার সকালে উপজেলা সদর বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে নৌকার লিফলেট বিতরণ করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাতের নেতৃত্বে গণসংযোগে অংশগ্রহণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল আলম মনির, প্রচার সম্পাদক মোঃ টিটু হাওলাদার, ত্রাণ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন বাপ্পি, সদস্য ঝন্টু দাস, পাভেল মোল্লা,  মো. ইউনুচ, মোঃ ফয়ছাল আহমেদ, বাবুল শরীফ, রবীন্দ্রনাথ ঘোষ, আগৈলঝাড়া স্বেচ্ছাসবক লীগ সহ-সাধারণ সম্পাদক সৈকত মণ্ডল দীপু, শহীদুল ইসলাম, মনতোষ বৈরাগী, গাজী সালাউদ্দিন, পংকজ বৈষ্ণব প্রমুখ।

কুমিল্লা-৮ বরুড়া আসনে নৌকার পক্ষে

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ

 বরুড়া (কুমিল্লা) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ বরুড়া আসনে নৌকার পক্ষে ভোট চাইলেন বরুড়া উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলার বরুড়া বাজারে সংগঠনের আহবায়ক অরুণ ভূষণ দে এর নেতৃত্বে ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট চান।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ভবেন্দ্র গোস্বামী, সদস্য সঞ্জয় শীলা, সাংবাদিক সলিল বিশ্বাস, তপন দাস, ইঞ্জিনিয়ার দীপকসহ সংগঠনের কর্মী-সমর্থক। সংগঠনের  উপজেলা আহবায়ক অরুণ ভূষণ দে জানান, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্ব-পক্ষ শক্তির পক্ষে কাজ করার সিন্ধান্ত নেয়। কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা এ আসনে নৌকার সমর্থনে ভোট চাইছি।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে ফরিদুল হক খান এমপি’র পথসভা

জামালপুর প্রতিনিধি ভোটের দিন যত ঘনিয়ে আসছে, জামালপুরের ইসলামপুরে নৌকার নির্বাচনী প্রচারণা যেন ততই বাড়ছে। এলাকার ভোটাররা উন্নয়নে বিশ্বাসী হয়ে প্রতিদিন বিএনপি থেকে নেতা-কর্মীরা সমান তালে এলাকায় আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। এদিকে নৌকার মাঝি আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি তিনি তার আসনে গত ১০ বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন। অবশিষ্ট অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে ভোটারদের প্রতি আহব্বান জানিয়ে দিন-রাত প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে ভোট প্রার্থনা করছেন। পথসভায় বঙ্গবন্ধুর আদর্শে এবং শেখ হাসিনা’র উন্নয়নে অনুপ্রাণিত হয়ে উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক ওয়ারেছ আলীসহ বিএনপি থেকে প্রায় ২ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের গলায় মালা পড়িয়ে তাদেরকে বরণ করেন। গত মঙ্গলবার বিকালে গাইবান্দা ইউনিয়ন আওয়ামী লীগ নাপিতেরচর বাজার এলাকায় নির্বাচনী পথসভার আয়োজন করে। পথসভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা আওয়ামী লীগের সা.সম্পাদক অ্যাড.আ. সালাম, উপজেলা আ. লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চার্লেস চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম দুলাল, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনসারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু প্রমুখ।

ফরিদপুর-২ আসনে নৌকার প্রার্থীর

পক্ষে লিফলেট বিতরণ

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা  ফরিদপুর-২ নগরকান্দা-সালথা আসনের নৌকার প্রার্থী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র পক্ষে ভোট চেয়ে এলাকায় লিফলেট বিতরণ করেছেন বঙ্গবন্ধু সেনা পরিষদের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য মেজর অব. আতমা হালিম। গতকাল বুধবার সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার, কামাইদিয়া, ফুলবাড়িয়া, গজারিয়া, চণ্ডবির্দিসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও নির্বাচনী পথসভা করে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকা মার্কায় ভোট চান।

টাঙ্গাইল-৬ আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী

করতে বারাপুষা ও ভালকুটিয়াবাসী ঐক্যবদ্ধ

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ নাগরপুর-দেলদুয়ার আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহসানুল ইসলাম টিটুকে বিজয়ী করার লক্ষ্যে নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের বারপুষা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সকল ভোটাররা ঐক্যবদ্ধ। গত মঙ্গলবার সন্ধ্যায় বারাপুষা সরকারি প্রাথামিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটুকে নির্বাচিত করার অঙ্গীকার করেন। মো. এলাহি সিকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লুত্ফর রহমান, সাবেক ছাত্রনেতা ফজলুল করিম ফজলু, মো. হারুন অর রশিদ টিপু, আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ।

ঝিনাইগাতীতে আ.লীগ প্রার্থী

চাঁনের নির্বাচনী শোডাউন

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা শেরপুর-৩ ঝিনাইগাতী- শ্রীরবদী আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক চাঁনের নির্বাচনী সভা ও শোডাউন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেলে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দুইবারের নির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ একেএম ফজলুল হক চাঁন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিত রায়, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি সাহাজ উদ্দিন সাজু, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন প্রমুখ। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলমের সঞ্চালনায় এ জনসভায় শেখ হাসিনা সরকারের ১০ বছরের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে ৩০ ডিসেম্বর  নৌকাকে পুনরায় বিজয়ী করার আহ্বান জানান একেএম ফজলুল হক চাঁন। সভা চলাকালীন সময়ে উপজেলার ৭টি ইউনিয়ন  থেকে বিভিন্ন দলের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতা-কর্মীর সভায় ও শোডাউনে অংশগ্রহণ করেন।

শ্রীপুর পৌর আওয়ামী

লীগের গণসংযোগ

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা শ্রীপুরে নৌকার পক্ষে আওয়ামী লীগ নেতাদের ব্যাপক গণসংযোগ। গতকাল বুধবার সকাল থেকে দিনব্যাপী গাজীপুর-৩ আসনের শ্রীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এলাকায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ অ্যাড. শেখ মোঃ নজরুল ইসলাম পৌর আওয়ামী লীগ নেতা নূরে আলম মোল্লাসহ তার নিজ দলের কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেন। এসময় আবাল-বৃদ্ধ-বনিতাদের মাঝে তিনি লিফলেট বিতরণ করেন। পৌর আওয়ামী লীগ নেতা শেখ নজরুল স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ইকবাল হোসেন সবুজ ভাইয়ের নৌকা মার্কার পক্ষে নিরলসভাবে কাজ করতে হবে, তবেই নৌকার বিজয় সুনিশ্চিত হবে। এসময় তিনি সাধারণ ভোটারদের কাছে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

 

নরসিংদী জেলা ন্যাপ কমিউনিস্ট

পার্টি ছাত্র ইউনিয়নের পথসভা

নরসিংদী প্রতিনিধি চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখুন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় আনুন এ শ্লোগান নিয়ে নরসিংদী জেলা ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী সদস্যবৃন্দকে নিয়ে গতকাল বুধবার নরসিংদী প্রেসক্লাবের সম্মুখে এক পথসভার আয়োজন করা হয়। গেরিলা বাহিনীর জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর শহিদ উল্লাহ বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা আফছার উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মাহমুদ, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, শিক্ষক নেতা মোঃ নাসির উদ্দিন মিয়া, অধ্যাপক জিতেন্দ্র বর্মণ, মুক্তিযোদ্ধা অজিত সাহা, মুক্তিযোদ্ধা মাজহারুল হক ভুঁইয়া, মুক্তিযোদ্ধা সুভাষ সাহা, অধ্যাপক আব্দুল কুদ্দুুছ প্রমুখ।

জাতীয় নির্বাচনকে ঘিরে হাতিয়ায় শান্তির সুবাতাস

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা গত একবছর ধরে দ্বীপ উপজেলা হাতিয়ায় যে অশান্ত পরিবেশ বিরাজ করছিল দলীয় মনোনয়নের পর তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। দলীয় আন্তঃকোন্দল যেমনি নিরসন হয়েছে তেমনি বিরোধীদলের সঙ্গেও চলছে সহ-অবস্থান। আওয়ামী লীগ দলীয় প্রার্থী আয়েশা ফেরদাউস যেমনি গণসংযোগে মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন ঠিক তেমনি বিএনপি দলীয় প্রার্থী প্রকৌশলী মোঃ ফজলুল আজিমও বসে নেই। তিনিও দ্বীপের বিভিন্ন জায়গা গণসংযোগের পাশাপাশি পথসভা চালিয়ে যাচ্ছেন। উপজেলা সদর ওছখালী শহরে প্রতিদিন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মিছিল ও মাইকিং-এর মধ্য দিয়ে উত্সবের আমেজ পরিলক্ষিত হচ্ছে।

লাকসাম আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময়

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা লাকসামে ব্যবসায়ীদের সাথে কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ তাজুল ইসলাম এমপি’র মতবিনিময় অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার রাতে ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তাবারক উল্ল্যাহ কায়েসের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইউনুছ ভুঁইয়া, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, জাতীয় ফুটবল দলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম হিরা, ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির কামাল, ক্রোকারিজ ব্যবসায়ী সমিতির আবদুল ওয়াদুদ, মনোহরী ব্যবসায়ী সমিতির পিন্টু সাহা প্রমুখ।

 

 

০