করোনা ভাইরাস প্রতিরোধে নাটোর রাজবাড়ি ও উত্তরা গণভবনসহ জেলার সকল দর্শনীয় স্থান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে এই নির্দেশনা জারি করা হয়।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, সারাদেশের ন্যায় নাটোরেও করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যেই বিদেশ থেকে আসা ২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। সেই ধারাবাহিকতায় সতর্কতার অংশ হিসাবে উত্তরা গণভবন এবং রানী ভাবানীর রাজবাড়িসহ সকল দর্শনীয় স্থান ৩১ মার্চ পর্যন্ত সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
ইত্তেফাক/এএম