রামগঞ্জে দুই প্রবাসীকে জরিমানা

লক্ষ্মীপুরের রামগঞ্জে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফেরা করার অপরাধে দুই প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এই জরিমানা করেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, সম্প্রতি বিদেশ থেকে রামগঞ্জে ফেরেন ৬০৯ জন প্রবাসী। এর মধ্যে মাত্র ৬৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বাকিদের খুঁজে পাওয়া যাচ্ছেনা। 

আরও পড়ুন: ভোলায় তিন প্রবাসীকে জরিমানা

নিষেধ অমান্য করায় ১০ হাজার করে দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তারা কোয়ারেন্টাইনের নিয়ম মেনে বাসায় অবস্থান করবে বলে অঙ্গিকারকারপত্রে স্বাক্ষর করেন।

ইত্তেফাক/এসি