ছবি ও গল।গু

দুবাই থেকে দেশে ফিরে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন আরিফিন শুভ। বৃহস্পতিবার দুপুরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সবাইকে একটাই অনুরোধ করবো সাবধানে থাকুন। আসুন কিছুদিন আমরা সরকারের নির্দেশনা ও হু এর পরামর্শ মেনে চলি। আমি বিশ্বাস করি আমরা এটা ওভারকাম করতে পারবো।’

 

০০০

 

সাধারণত বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সময় কাটে ব্যস্ততায়। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কে সেলফ-কোয়ারেন্টিনে আছেন তিনি। ঘরে শুয়েবসে তার দিন কাটছে তা কিন্তু নয়। ঘরের আলমারি পরিষ্কার করেছেন। ত্বকের যত্ন নিতেও ভুল করছেন না!

ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছে এই অভিনেত্রী।

 

০০০

 

ভারতে সব ধরনের শুটিং বন্ধ করা হয়েছে। জিম হাউস বা ব্যায়ামাগারগুলোও বন্ধ করা হয়েছে। কিন্তু ফিটনেস তো ধরে রাখতেই হবে। তাই সচেতনতার পাশাপাশি ফিটনেসও যেন ধরে রাখা যায়, সেদিকেও খেয়াল আছে রাকুলের। শুধু নিজের সচেতনতা নয়, ভক্ত-অনুরাগীদেরও সচেতন করছেন এ তারকা। আগামীতে রাকুল প্রীত সিংকে অর্জুন কাপুরের বিপরীতে একটি সিনেমায় দেখা যাবে। এ ছাড়া কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’-তে অভিনয় করবেন তিনি।