‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ উপলক্ষ্যে পেপসোডেন্টের মাসব্যাপী কর্মসূচি

সুস্থ দাঁতের নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বিগত পাঁচ বছর ধরে পেপসোডেন্ট বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সঙ্গে আয়োজন করে আসছে ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’। বিশ্বব্যাপী প্রতি বছর ২০ মার্চ ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ পালিত হয়ে থাকে। এ দিবসকে সামনে রেখে পেপসোডেন্ট গত এক মাসে নানান কর্মসূচি গ্রহণ করেছে, যার মধ্যে ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প’ উল্লেখযোগ্য। পেপসোডেন্ট তার সামাজিক প্রতিশ্রুতির অংশ হিসেবে দাঁত ও মাড়ির স্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সঙ্গে দেশের আনাচেকানাচে আয়োজন করেছে ফ্রি ডেন্টাল ক্যাম্প। শুরু থেকে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প’-এর আওতায় সেবা গ্রহণ করেছে। প্রসঙ্গত, ২০০৭ সালে এফডিআই ওয়ার্ল্ড ডেন্টাল ফেডারেশন প্রথম ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ দিবসটির ঘোষণা দেয় এবং ২০১৩ সালে সর্বপ্রথম দিবসটি অফিশিয়ালি পালিত হয়। —প্রেস বিজ্ঞপ্তি