করোনাক্রান্ত আলাভেসের ১৫ সদস্য

ভ্যালেন্সিয়া ও এস্পানিয়লের পর এবার দেপোর্তিভো আলাভেসের ১৫ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে তাদের কারো মধ্যেই কোনো উপসর্গ দেখা যায়নি। গত বুধবার আলাভেস কর্তৃপক্ষ এক বিবৃতিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে। এর আগে গত শনিবার তাদের দুই জন কোচিং স্টাফ পজিটিভ প্রমাণিত হয়েছিল। বিবৃতিতে বলা হয়, ‘ক্লাবের ১৫ জন পজিটিভ প্রমাণিত হয়েছে, এর মধ্যে তিন জন দেপোর্তিভো আলাভেসের মূল স্কোয়াডের এবং সাত জন কোচিং স্টাফের সদস্য।’ তবে ক্লাবটির বাস্কেটবল দলের কেউ করোনায় পজেটিভ প্রমাণিত হননি।