ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

কিশোরগঞ্জে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা ও ট্রেজারার অনিল চন্দ্র সাহা পতাকা উত্তোলন, কেক কাটা এবং পায়রা ও বেলুন উড়িয়ে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য মুনীর আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. আরজ আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, লাইব্রেরি সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, আইন বিভাগের চেয়ারম্যান মহসিন খান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান জুয়েল চৌধুরী প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি