মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে লালবাগে নিত্যপণ্য বিতরণ

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে স্বল্প আয়ের মানুষের মধ্যে নিত্যপণ্য বিতরণের অংশ হিসেবে গতকাল সকালে লালবাগের ভাটমসজিদ এলাকায় টিসিবি ডিলার সুমাইয়া এন্টারপ্রাইজের উদ্যোগে বিনামূল্যে নিত্যপণ্য বিতরণ করা হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও মোকবুল হোসেন প্রায় ১ হাজার পরিবারের মধ্যে পেঁয়াজ, আটা, তেল, চিনি ও মসুরের ডাল বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে সুমাইয়া এন্টারপ্রাইজের মালিক মো. সেলিম ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন—প্রেস বিজ্ঞপ্তি