মিঠাপুকুরে পরিত্যক্ত শেল উদ্ধার

মিঠাপুকুরে মুক্তিযুদ্ধকালীন প্রায় এক কেজি ওজনের পরিত্যক্ত শেলবোমা উদ্ধার করা হয়েছে। বুধবার উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের লহনী বিলে মাটি খননের সময় শেলবোমাটি পাওয়া যায়। এলাকাবাসী জানায়, লহনী বিলে মাটি খননের সময় প্রায় এক কেজি ওজনের একটি শেলবোমা পাওয়া যায়। শ্রমিকরা বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়জার রহমানকে জানালে তিনি মিঠাপুকুর থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ পরিদর্শক (অপারেশন) সিদ্দিক মিয়া ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ পরিদর্শক (অপারেশন) সিদ্দিক মিয়া বলেন, ধারণা করা হচ্ছে এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর ছোড়া সেলবোমা।