মাগুরা-কামালখালী সড়কের মাগুরা সদর উপজেলার লক্ষীকান্দর নামকস্থানে সড়ক আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনায় অন্তু (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। অন্তু মাগুরা সরকারি কলেজের ছাত্র এবং সদর উপজেলার বেলনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে অন্তু মোটরসাইকেলে মাগুরা শহরে আসার পথে মাগুরা-কামালখালী সড়কের সদর উপজেলার লক্ষীকান্দর নামকস্থানে একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। মাগুরা জেনারেল হাসাপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাগুরা সদর থানার ওসি সাইদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।
ইত্তেফাক/আরকেজি