নাটক-সিনেমার শুটিং বন্ধ

করোনার প্রভাব পড়েছে নাটক-সিনেমা অঙ্গনেও। ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে সব সিনেমা হল-সিনেপ্লেক্স। এবার বন্ধ করে দেওয়া হলো সব নাটক-সিনেমার শুটিংও। বুধবার রাতে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড, শিল্পী সংঘের প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি ইরেশ যাকের বলেন, ৩১ মার্চ পর্যন্ত টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক প্রমুখ অংশ নেন।