ঢাকা ইউনিভার্সিটি একাউন্টিং অ্যালামনাই এর ১১তম পুনর্মিলনী আগামী ১২ জানুয়ারি, শনিবার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সকালে দিনব্যাপী পুনর্মিলনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্যুভিনিয়রের মোড়ক উন্মোচন, স্মৃতিচারণ, চিত্রাঙ্কন, বৃত্তিপ্রদান, জাদু প্রদর্শন, উপহার সামগ্রী বিতরণ, খেলাধুলা, ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে এবারের পুনর্মিলনী অনুষ্ঠানে।
পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদসহ মিরপুর, বনানী, মতিঝিল, কাকরাইল, গুলশান, ধানমন্ডি ও উত্তরায় স্থাপিত বুথে রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশনে আগ্রহীরা প্রয়োজনীয় তথ্যের জন্য মোঃ রফিকুল ইসলাম হাওলাদার, আহমদ ইয়ুসুফ আব্বাস, তোফায়েল আহমেদ ও মোঃ সাইফুদ্দিন ফোন নাম্বার যথাক্রমে - ০১৭১১৬৬০৭৬০, ০১৮১৯২৫৪৩৬০, ০১৭১৬৪৫০০৬৮ ও ০১৭১১৫৩০০২৮ এর সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি স্বদেশ রঞ্জন সাহা।