লোকালয়ে প্রবাস ফেরত দুই যুবক, বাড়িতে অভিযান

সিঙ্গাপুর থেকে ফেরত আসা গাংনী উপজেলার পূর্বমালসাদহ গ্রামের নাজমুল হোসেন ও সুমন আলীর বাড়িতে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল দল উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অভিযান চালানো হয়।

জানা যায়, সম্প্রতি নামজুল ও সুমন বাড়িতে এসে লোকালয়ে চলাফেরা করছে এমন সংবাদ পায় প্রশাসন। এ তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার দুজনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে তাদের লোকালয়ে না বেড়ানোর জন্য সর্তক করা হয়। সর্তকতামূলক লিফলেট বিতরণ করা হয়। 
  
ইত্তেফাক/জেডএইচ