ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বিনোদন পার্ক আলাদীনস ও সন্তোষপুর বনাঞ্চলের বানর দর্শনার্থীদের জন্য বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার থেকে বিনোদন স্থান দুটি করোনার কারণে বন্ধ করে দেয়া হয়। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৫ জন। তাদের সকলেই বিদেশ ফেরত।
ফুলবাড়ীয়া নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক জানান, আপাতত বিনোদন পার্ক দুটি বন্ধ করে দেয়া হয়েছে। সন্তোষপুর বনের ৪ শতাধিক বানর দশনার্থীদের খাবারের উপর নির্ভরশীল হওয়ায় বানরগুলোর জন্য খাবরের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও সম্প্রতি দেশে ফেরা প্রবাসীদের সন্ধ্যানে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোকজন। নতুন করে বিদেশ ফেরত কাউকে পাওয়া গেলে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।
ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা বিধান চন্দ্র দেবনাথ জানান, নতুন করে কোনো প্রবাসী পেলেই তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। আপাতত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ইত্তেফাক/এএম