শোক সংবাদ

অরুন কান্তি পাল

চট্টগ্রামের পটিয়া উপজেলার পাইরোল পালপাড়া গ্রাম নিবাসী অরুন কান্তি পাল (৭৩) গত বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ঐদিন বিকালে প্রয়াতের নিজ বাড়িতে পারিবারিক শ্মশানে শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামী ৪ জানুয়ারি নিজ বাড়িতে পারলৌকিক ক্রিয়া ও শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক রতন বিশ্বাসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

অজিত কুমার দেব

চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলার আমুচিয়া ইউনিয়নের প্রয়াত তেজেন্দ্র লাল দেবের বড় পুত্র এবং ব্যবসায়ী এ্যাপেলো দেবের পিতা অজিত কুমার দেব (৭০) গত শুক্রবার রাত সাড়ে ১১টায় নগরীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও ?গুণগ্রাহী রেখে যান। প্রয়াত অজিত দেবের মৃত্যুতে আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে, দিদার মার্কেট স্বর্ণ ব্যবসায়ীর নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।