বিনোদন রিপোর্ট
টেলিভিশন মিডিয়ায় প্রায় ১ যুগেরও বেশি সময় পার করলেন অনুষ্ঠান নির্মাতা সুদীপ্ত সরকার। বর্তমানে বাংলা টিভির অনুষ্ঠান প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলা টিভিতে ‘বাংলা টক’ ও ‘বাংলাদেশ ভাবনা’ নামের দুটি নিয়মিত লাইভ অনুষ্ঠান প্রযোজনার দায়িত্বে রয়েছেন তিনি। বর্তমান সময়ে টেলিভিশন মাধ্যমে টকশো পরিচালনা প্রসঙ্গে সুদীপ্ত সরকার বলেন, ‘আমাদের দেশে রিসোর্চ ও রিসার্চ দুটি ক্ষেত্রেই বড় সংকট আছে। এছাড়া আমাদের সেই অর্থে ভাবনার সময়ও কম থাকে। তবুও বলবো আমরা এই সীমিত পরিসরে বাংলাদেশি টিভি ইন্ডাস্ট্রিতে যা পরিবেশন করছি তা অবিস্মরণীয়।’
তরুণ এই অনুষ্ঠান নির্মাতা সুদীপ্ত চ্যানেলের কাজের বাইরে কিছু ডকুমেন্টারি ও বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও নির্মাণের বিষয়ে গবেষণাও করে থাকেন। নিজের ভাবনা আর স্বপ্নের জায়গাটা অনেক বড়। বিষয়ভিত্তিক বড় ক্যানভাসে কাজ করতে চান তিনি। তাই কাজকে ভালোবেসেই নেশাতুর হয়ে এই পেশাকে বেছে নিয়েছেন সুদীপ্ত। বাংলা টিভির দুটি অনুষ্ঠান পরিচালনা প্রসঙ্গে বলেন, ‘আমাদের অনুষ্ঠান প্রধান দিনাক সোহানী আপা খুবই আধুনিক মনের মানুষ। তারই নির্দেশনায় আমরা প্রতিদিন যে বিষয়ভিত্তিক লাইভ সম্প্রচার করি তাতে আলোচক ও আলোচনা নিয়ে একটা বোধের জায়গা তৈরি হয়, এটাই আমার কাজের তৃপ্তির জায়গা।’
একই সঙ্গে বর্তমানে করোনাভাইরাসের এই বিশ্বমহামারি নিয়ে বর্তমান সময়ে একাধিক লাইভে এই প্রসঙ্গে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে সচেতনতা তৈরি করা হচ্ছে বলে জানান সুদীপ্ত।