মুক্ত ১১২ জন
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
সিলেটের ওসমানীনগরে বিভিন্ন দেশ থেকে আসা ৩৩২ জন প্রবাসীর মধ্যে ২২০ জন প্রবাসী রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। এরই মধ্যে ১১২ জন প্রবাসী ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হওয়ায় এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেওয়া তথ্য অনুযায়ী ওসমানীনগর থানা পুলিশের অনুসন্ধানে কোয়ারেন্টাইনযুক্ত ও কোয়ারেন্টাইনমুক্ত সব প্রবাসীই সুস্থ ও করোনা ভাইরাসমুক্ত আছেন বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক। ১৭ মার্চ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৩২ জন প্রবাসীর নামের তালিকা ওসমানীনগর থানা পুলিশের কাছে আসার পর থেকে এই সব প্রবাসীদের খোঁজ নিতে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করে ওসমানীনগর থানা পুলিশ।
এদিকে, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে ওসমানীনগর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বৃহস্পতিবার বিকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে সচেতনতামূলক প্রচারণা শুরু করতে দেখা যায়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ মোবারক বলেন, ওসমানীনগরে আগত ৩৩২ জন প্রবাসীর মধ্যে করোনা আতঙ্কের জন্য বর্তমানে ২২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরই মধ্যে ১১২ জনের কোয়ারেন্টাইনের ১৪ দিন অতিবাহিত হয়েছে, অন্যদেরও ১৪ দিন অতিবাহিত হয়ে গেলে ছেড়ে দেওয়া হবে। এখন পর্যন্ত কোনো প্রবাসী করোনায় আক্রান্ত হয়নি।