চন্দনাইশে ইয়াবাসহ এক জন আটক

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশে ১২০ পিস ইয়াবাসহ বোরহান উদ্দিন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দোহাজারী থেকে তাকে আটক করা হয়। সে বি-বাড়িয়ার নাছির নগর থানার নুরাজ মিয়ার ছেলে। পরে মাদক আইন মামলায় কোটহাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।