করোনা ভাইরাস
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে সরকারি নির্দেশনা মানছেন না সম্প্রতি বিদেশ ফেরত ৭৭ জন। কোয়ারেন্টাইনে না থেকে তারা বিভিন্ন স্থানে চলাচল করছেন। ফলে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে আছেন তাদের পরিবারসহ অসংখ্য মানুষ। দেশে গণসমাবেশসহ বিভিন্ন স্থানে সীমিত চলাচল, হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকার ঘোষণা দিলেও নির্দেশনা মানছেন না বিদেশ ফেরত নাগেশ্বরীর লোকজন। তাদের একজনও কোয়ারেন্টাইনে নেই। উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান বলেন, সচেতনতায় উপজেলা পরিষদ থেকে প্রচারণা চালানো হচ্ছে।