ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধ সংঘর্ষের আশঙ্কা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ভাঙচুরের ঘটনা ঘটেছে। যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ধারণা করছেন। বুধবার রাতে দুই পক্ষের মধ্যে ভাঙচুরের ঘটনা ঘটে। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন, এ ব্যাপারে উভয় পক্ষকে ডেকে সহাবস্থানে থেকে আদালতে চলমান মামলার সিদ্ধান্ত মেনে নিতে বলা হয়েছে। ফের সমস্যা সৃষ্টি হওয়ায় বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে জানান।