ঈশ্বরদীতে সব রিসোর্ট বন্ধ ও সভা সমাবেশ নিষিদ্ধ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা প্রশাসন পাকশী রিসোর্ট, স্বপ্নদ্বীপ রিসোর্ট, হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় ঘোরাঘুরি, কমিউনিটি সেন্টার এবং কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে। এছাড়াও সকল প্রকার সভা, সেমিনার, মিটিং, সামাজিক অনুষ্ঠান, গণজমায়েত এবং ওয়াজ মাহফিলসহ সকল প্রকার ধর্মীয় অনুষ্ঠান না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।