শোক সংবাদ

হাজি আঙ্গুরা বেগম

কবি ও কথা সাহিত্যিক ফজলুল হকের শাশুড়ি, হাজি আঙ্গুরা বেগম (৮৫) সোমবার রাতে মিরপুর শাহ্ আলী থানাধীন ২৪ নম্বর নবাবের বাগের বাসিন্দা নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। নবাবেরবাগ উত্তর পাড়া বাইতুল মামূর জামে মসজিদে নামাজে জানাজা শেষে গাবতলী জমিদার বাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়। আগামী রবিবার বাদ জোহর তার বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।