জাতীয় প্রেসক্লাবের সব কার্যক্রম আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ

করোনা ভাইরাসের সতর্কতার অংশ হিসেবে আজ শনিবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সব কার্যক্রম ও সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় করোনা ভাইরাসের কারণে জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রেসক্লাবের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি