শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষার আহ্বান

জাতীয় শ্রমিক ফেডারেশনের বিবৃতি

ইত্তেফাক রিপোর্ট

শ্রমিকদের কাজ ও মজুরীর অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে সামাজিক সুরক্ষার তাত্ক্ষণিক উদ্যোগ গ্রহণেরও দাবি জানিয়েছেন ফেডারেশনের নেতারা। তারা আক্রান্ত বিশেষ অঞ্চল বা এলাকায় শ্রমজীবী মানুষের সুরক্ষায় তাদের যাতে হাটবাজারে যেতে না হয় তার জন্য বিনা মূল্যে এক মাসের চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জীবাণু নাশকারী সামগ্রী সরবরাহের ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন এক বিবৃতিতে এ দাবি জানান।