আড়াইহাজারের জুলহাস (৪০) নামে এক যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিহত জুলহাস উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর গ্রামের আ. হাকিমের ছেলে।
অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন ‘অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ’ এর ফিল্ড অফিসার আমিনুল হক জানান, জুলহাস ১৩ বছর যাবত্ মালয়েশিয়ায় থাকেন। তিনি কুয়ালালামপুর শহরে থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। গত ১৩ মার্চ কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। গত বুধবার মালয়েশিয়ার একটি হাসপাতালে মারা যান তিনি। শুক্রবার তার লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়।