আক্কেলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার হাস্তাবসন্তপুর এলাকার পালপাড়া গ্রামের এক বছর বয়সের মুনিরা নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার  দুপুরে ইমরান হোসেনের স্ত্রী মরফিয়া বেগম বাড়িতে কাজ করছিলেন। এ সময় বাড়িতে থাকা মুনিরা এক বছরের শিশুটি অসাবধানতা বসত বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে আশপাশে কোথাও খুঁজে না পেয়ে স্থানীয়রা শিশুটিকে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাজল সরকার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. কাজল সরকার জানান শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। 

শিশুটির বাবা ইমরান হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, আমি সকালে প্রতিদিনের মতো আজও ব্যাবসার কাজে বাজারে আসলে পরে জানাতে পারি যে আমার মেয়ে পুকুরে পানিতে ডুবে মারাগেছে।

ইত্তেফাক/কেকে