নন্দীগ্রামে মিনি ক্যাসিনোতে অভিযান, গ্রেফতার ৫

নন্দীগ্রামে মিনি ক্যাসিনো চলাকালে সরঞ্জামসহ পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোট হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন-চাকলমা গ্রামের শাজাহান আলীর ছেলে এনামুল হক সুইট (৪৮), একই গ্রামের বাবলু সরদারের ছেলে মানিক সরকার (২১), মৃত বাবলু ফকিরের ছেলে নয়ন ফকির (৩৪), মৃত বিরু চন্দ্রের ছেলে রিপন কুমার (৩০) ও মৃত জয়নাল উদ্দিনের ছেলে বিউট হোসেন (৪০)। 

গত শুক্রবার রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামে শহীদ আকরাম ক্লাবে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। 

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবরের ভিত্তিতে চাকলমা বাজারে শহীদ আকরাম ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আরকেজি