করোনা ভাইরাসের জন্য নয়, ‘পরিবার ও ব্যক্তিগত’ কারণে আগামী জুলাইয়ে ইংল্যান্ডে প্রথমবারের মতো হতে যাওয়া ‘দ্য হানড্রেড’ ক্রিকেটে অংশ নিবেন না অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। গত অক্টোবরে ‘দ্য হানড্রেড’ ক্রিকেটের নিলামে ১ লাখ ২৫ হাজার পাউন্ডে ওয়ার্নারকে দলে নিয়েছিল সাউদার্ন ব্রেভ ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ‘দ্য হানড্রেড’ ক্রিকেটের প্রথম আসর থেকে নিজেকে সরিয়ে নিলেন ওয়ার্নার। ঐ সময় দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি রয়েছে অস্ট্রেলিয়ার। জুনে জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ ছিল। কিন্তু ‘দ্য হানড্রেড’ ক্রিকেটের কারণে সেটি আগস্টে করার পরিকল্পনা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু পরবর্তীতে ১৭ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ‘দ্য হানড্রেড’ ক্রিকেট আয়োজনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে ‘দ্য হানড্রেড’ ক্রিকেটের প্রথম আসর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। করোনা ভাইরাসের কারণে সব ধরনের ক্রিকেটই শঙ্কার মুখে।