আতঙ্ক ছড়াবেন না :শাহরুখ

বিনোদন ডেস্ক

 

 করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করে যাচ্ছে সরকারসহ সর্বস্তরের সচেতন মানুষজন। তারকারাও নানা ভিডিও বার্তার মাধ্যমে জনগণকে পরামর্শ দিয়ে চলেছেন। এবার এগিয়ে এলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। করোনা থেকে বাঁচতে একটি সতর্কতামূলক ভিডিও পোস্ট করেছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করে জনগণকে সচেতন করেছেন শাহরুখ।

বলিউড বাদশা শাহরুখ খান বলেন, ‘এই সময় পাবলিক প্লেস অ্যাভোয়েড করা সব চেয়ে উত্তম কাজ। করোনার সংক্রামণ থেকে দূরে থাকতে বাড়ির মধ্যে নিজেকে কোয়ারেন্টাইনে রাখুন।

করোনার এই এই ক্রাইসিসের সঙ্গে আমাদের ফাইট দিতে হবে। প্লিজ, কোনো গুজব ছড়াবেন না। সবার কাছে অনুরোধ করোনা প্রতিরোধ করতে সরকারের দেওয়া গাইডলাইন মেনে চলুন।’

অভিনয়ের পাশাপাশি সবসময়ই নানা সামাজিক কাজের সঙ্গে থাকেন শাহরুখ খান। এবার করোনা ভাইরাস মোকাবেলায় তিনি দাঁড়িয়েছেন মানুষের পাশে। হাতজোড় করে মানুষকে এই সময় ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দিয়ে চলেছেন তিনি। একই সঙ্গে প্রায় গৃহবন্দি হয়ে এমন গণসচেতনতামূলক ভিডিও তৈরি করবেন বলে জানান।