রাজশাহীতে এখন করোনা ভাইরাস আতঙ্কের অপর নাম ‘প্রবাসী’। প্রবাসীরা বাড়িতে ফিরে স্বেচ্ছা কোয়ারেন্টাইন না থাকায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছেন। যদিও সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে চলাফেরা করায় বিভিন্ন সময় স্থানীয় প্রশাসন বিভিন্ন অংঙ্কের জরিমানাও করছে। তার পরে তাদের হোম কোয়ারেন্টাইনের রাখা সম্ভব হচ্ছে না। স্থানীয়রা বলছেন, বিদেশ ফেরতদের গাঁটে টাকা-পয়সা থাকায় তারা পাঁচ থেকে দশ হাজার টাকার জরিমানার তোয়াক্কাও করছেন না। সোস্যালাইজেনশ থেকে চায়ের দোকান সর্বত্রই রয়েছে তাদের পায়ের ছাপ।
জানা গেছে, রাজশাহী মহানগরীর ১২টি এবং জেলার নয়টি থানা এলাকায় চলতি মাসের ১৫ দিনে বিদেশ থেকে এসেছেন এক হাজার ৩০৮ প্রবাসী। এদের মধ্যে রাজশাহী মহানগরীর ১২টি থানা এলাকায় ফিরেছেন ৮১০ জন। এরমধ্যে শুধু বোয়ালিয়া থানা এলাকায় রয়েছেন ৪০৮ জন।
আরও পড়ুন: অখণ্ড পৃথিবীকে রক্ষায় সম্মিলিত বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন: আরেফিন সিদ্দিক
রাজশাহী সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ১০ প্রবাসীকে শনিবার নিজ বাড়িতে পাওয়া যায়নি। তারা ইচ্ছামত ঘোরাফেরা করছেন বলে জানা গেছে। এছাড়া বিকেল হলেই প্রবাসীরা নগীর বিভিন্ন মোড়ে চায়ের স্টলে এবং রেস্টুরেন্টে চুটিয়ে আড্ডা দিচ্ছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সাধারণ মানুষের অভিযোগ, এসব দেখার কেউ নেই।
সরকারি নির্দেশনা মতে, বিদেশ থেকে দেশে ফিরে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এই আদেশ ভঙ্গ করলে জরিমানাও হতে পারে। তবে বিদেশ ফেরত অনেকে অবশ্য এ আদেশটি মেনে চলছেন। তবে বেশিরভাগ প্রবাসীই উদাসীন।
ইত্তেফাক/এসি