বাল্যবিবাহের অপরাধে কনের বাবাকে জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সখীপুরে বাল্যবিবাহের অপরাধে কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজি?স্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা এই জরিমানা করেন।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এসড্রিএস মোড় এলাকায় মেয়ের বাড়িতে গোপনে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় কনের বাবাকে ঐ জরিমানা করেন।

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ গ্রামে একটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে চন্দনাইশের প্রশাসন। জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে মুরাদাবাদ এলাকায় এক স্কুলছাত্রীর সঙ্গে একই ইউনিয়নের এলাহাবাদ গ্রামের সাহেব মিয়ার ছেলে ওয়াসিমের (২৮) বিয়ের অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে বর ও কনেকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।